মদীনায় রাছুল নামে কে এল ভাই
কায়াধারী হয়ে কেন
তার ছায়া নাই।।
ছায়াহীন যার কায়া
ত্রিজগতে তাইরি ছায়া
এই কথাটির মর্ম লওয়া
অবশ্য চায়।।
কি দিব তুলনা তারে
খুঁজে পাইনে এ সংসারে
মেঘে যেমন ছায়া ধরে
ধুপের সময়।।
ছায়াহীন যারে দেখি
শরীক নাই যার সেই লা-শরীক
লালন বলে তার হাকিকি
বলতে ডরাই।।
ব্লগটা নতুন খুললেন নাকি মেহেদী আকরাম ভাই? লিখে যান।আমরা আসব ইনশাল্লাহ।
লালনের গানগুলো এক যায়গায় রাখার চেষ্টা করছি।